ফ্যামিলি টেক্সের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার শুরু হতে যাওয়া ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেডের ৩১ মার্চ ২০১৩ (জানু-মার্চ’১৩) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ১৩ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং ১.২৬ টাকা।

উপরোক্ত শেয়ারপ্রতি আয় আইপিও-পূর্ববর্তী ওয়েটেড এভারেজ শেয়ারের সংখ্যার ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে; ২০১২ এবং ২০১৩ সালে যা ছিলো ১০৫,০৬২,৩০০ সংখ্যক শেয়ার। কিন্তু আইপিও-পরবর্তী ১৩৯,০৬২,৩০০ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে ৩১ মার্চ ২০১৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি আয় হবে ১.১১ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়াবে ১৬.২০ টাকা।

শেয়ারনিউজ২৪

Posted in News | Tagged , | Leave a comment

মঙ্গলবার থেকে ফ্যামিলি টেক্সের লেনদেন

দেশের উভয় শেয়ারবাজারে আগামী মঙ্গলবার ১৮ জুন থেকে ফ্যামিলি টেক্সের লেনদেন শুরু হবে। ‘এন’ ক্যাটাগরির আওতায় এ কোম্পানির ডিএসই ট্রেডিং কোড হবে “FAMILYTEX” এবং কোম্পানি কোড হবে-১৭৪৫৭। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির কোড হবে- ১২০৪৫। উভয় স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারনিউজ২৪

Posted in Trading commencement | Tagged , , | 1 Comment

রোববার ওরিয়র ফার্মার লেনদেন

রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন আগমী ১৬ জুন, রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে এ প্রতিষ্ঠানটির লেনদেন আজ দেশের উভয় শেয়ারবাজারে স্থগিত রয়েছে


শেয়ারনিউজ২৪

Posted in Trading commencement | Tagged , , | Leave a comment

মূলধন ঘাটতিতে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন

পরিচালন মূলধনে ঘাটতিতে থাকা কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অভিহিত মূল্যে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে বিএসইসি। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। মূলত অভিহিত মূল্যে আইপিও অনুমোদনে বিএসইসির বিশেষ আগ্রহের কারণে মূলধন ঘাটতিতে থাকা এ কোম্পানির আইপিও অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।
শিল্প কারখানার জন্য স্টিলের ভবন তৈরি করে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সর্বশেষ পাঁচ বছরের মধ্যে চার বছরই কোম্পানির পরিচালন মূলধনে ঘাটতি রয়েছে। এতে আর্থিক ঝুঁকিতে রয়েছে এ কোম্পানি। যদিও ওই সময়ে কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে। এটিকে সাংঘর্ষিক বলে মনে করছে আইপিও-সংক্রান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্যানেল কমিটি। ওই কমিটি কোম্পানিটির শেয়ার মানি ডিপোজিট নিয়েও প্রশ্ন তুলেছে। এছাড়া কোম্পানিটির অতিরিক্ত আইপিও খরচ নিয়ে আপত্তি তুলেছে কমিটি। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৪ টাকা সংগ্রহের বিপরীতে আইপিও খরচ হবে ১ কোটি ২০ লাখ টাকা। জমির কেনার জন্য যে অগ্রিম অর্থ দেয়া হয়েছে, সে বিষয়ে কোম্পানির জবাবে সন্তুষ্ট হতে পারেনি ডিএসইর বিশেষজ্ঞ দলটি।
গতকালের কমিশন সভাশেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারের অভিহিত মূল্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংকঋণ ও আইপিও খরচে ব্যয় করবে। কোম্পানিটির ২০১২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৭ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৫৮ পয়সা। এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ৬ লাখ শেয়ার রয়েছে। এটি স্বার্থবিরোধী বলে মনে করছে ডিএসইর প্যানেল কমিটি।
প্রসঙ্গত, কোম্পানিটি এর আগে প্লেসমেন্টের মাধ্যমে ৪০ কোটি টাকা সংগ্রহ করে। পরে ২০১২ সালের ১২ এপ্রিল স্থিরমূল্য পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে প্রসপেক্টাস জমা দেয় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা, যা আইপিও-পরবর্তী সময়ে দাঁড়াবে ৬৪ কোটি টাকা।
বণিক বার্তা
Posted in Uncategorized | Leave a comment

সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বুধবার থেকে লেনদেন শুরু

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল ১২ জুন, বুধবার থেকে শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিমধ্যে এ ফান্ডের আইপিও প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার দেশের উভয় শেয়ারবাজারে এর ইউনিট লেনদেন শুরু হবে। লেনদেনের শুরুতে এ ফান্ডের ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে ‘এ’,। এর ডিএসই ট্রেডিং কোড “ওঈইঝঙঘঅখও১” এবং কোম্পানি কোড হচ্ছে ১২১৯৩। আর সিএসইতে কোম্পানির কোড ২১০৪২।

গত ২১ মে ফান্ডটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২১ এপ্রিল থেকে এ ফান্ডের আইপিও আবেদন জমা নেয়া শুরু হয় এবং স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ শেষ হয় ২৫ এপ্রিল। আর প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন জমা দেয়ার সুযোগ পান ৪ মে পর্যন্ত।

আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ১০ কোটি ইউনিট ছেড়ে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। এজন্য প্রতিষ্ঠানটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা এবং মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি ইউনিটে।

১০ বছর মেয়াদী ফান্ডটির এসেট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ফান্ডটির উদ্যোক্তা সোনালী ব্যাংক এবং ট্রাস্টি হচ্ছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

শেয়ারনিউজ২৪

Posted in Trading commencement | Tagged , , , | 1 Comment

ফারইস্ট ফাইন্যান্সের আইপিও অনুমোদন

নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে। বিএসইসি’র ৪৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে শেয়ারবাজারে ৪ কোটি ৫০ লাখ ছেড়ে ৪৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে (প্রিমিয়াম ছাড়া) ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা মূলধন বৃদ্ধি এবং তারল্য অবস্থা শক্তিশালীকরণ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

৩১ জুন ২০১১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফারইস্ট ফাইন্যান্সের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ১৫.০৬ টাকা (রিভেলুয়েশন রিজার্ভসহ) এবং শেয়ারপ্রতি আয় ১.০৪ টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে পালন করছে গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারনিউজ২৪

Posted in IPO Subscription | Tagged , , | Leave a comment

Foreign currency exchange rate for Central Pharmaceticals Ltd

FC Name TT Clean Rate (BD Tk) FC Required for 500 Units
US Dollar 1$ =    77.5000
  •  US Dollar      64.52
UK Pound 1£ =     116.8871
  • UK Pound       42.78
Euro 1€ =     99.6910
  • EURO                50.16
Posted in IPO Basics, News | Tagged , , | Leave a comment

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

লটারির ফলাফল দেখতে এখানে ক্লিক করুন: http://www.bdipo.com/companies/57/results/search

উল্রেখ্য, ক্ষতিগ্রস্ত কোঠায় যারা আবেদন করেছেন তারা সবাই এলোটমেন্ট পাবেন। এছাড়া প্রবাসী (এনআরবি) কোঠায় যারা আবেদন করেছিলেন তারা সবাই এলোটমেন্ট পাবেন। এ দুই কোঠায় কোনো লটারি হয়নি।

আগামী ২৬ মে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, বিডিবিএল ভবন (লেভেল-১৭), ৮ রাজউক এভিনিউ ঢাকা-১০০০ এই ঠিকানা থেকে রিফান্ড ওয়ারেন্ট ও এলোটমেন্ট বিতরণ করা হবে। কোম্পানি/ব্যাংক কর্তৃক প্রদানকৃত মুল রশিদের বিনিময়ে এলোটমেন্ট লেটার ও রিফান্ড ওয়ারেন্ট সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিতরণ করা হবে।

তবে, এবি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ্, ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, হাবিব ব্যাংক, এইচএসবিসি, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, দি সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উরি ব্যাংকের একাউন্টধারীদের (অনিবাসী বাংলাদেশী ব্যতীত) জন্য কোনো রিফান্ড ওয়ারেন্ট ইস্যু করা হবে না। তাদের টাকা নিজ নিজ একাউন্টে তাদের ব্যাংক কর্তৃক সরাসারি জমা হবে।

শেয়ারনিউজ২৪

Posted in IPO Lottery Result | Tagged , | Leave a comment

ICB AMCL SONALI BANK 1st MUTUAL FUND IPO LOTTERY

We are announcing with great pleasure to the valued investors who are investing in the public offer of ICB AMCL Sonali Bank 1st Mutual Fund that the lottery for allotment of the said fund will be held at 11.00 am on Tuesday,21 May 2013 at the “Amrokanon Banquet Hall” Hotel – 71 (9th Floor),Kaizuddin Tower.176,Sheehed Syed Nazrul Islam Sarani(old -47), Bijoynagar,dhaka -1000

 

ICB Asset  Management Company Limited

Posted in IPO Lottery Result, News | Tagged , , | 1 Comment

Result of Familytex(bd) ltd. is available in bdipo

Result of Familytex(bd) ltd. is available in bdipo. Please follow this link for the result http://www.bdipo.com/companies/55/results/search.

Posted in IPO Lottery Result | Tagged , | Leave a comment